বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জীবনের জন্য প্রকৃতির প্রতি যত্নবান হওয়া উচিত-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রকৃতির সাথে জীবনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতির সাথে খারাপ আচরণ করলে প্রকৃতি ও আমাদের সাথে বিরূপ আচরণ করবে। নিজের জীবনের জন্য প্রকৃতির প্রতি যত্নবান হওয়া উচিত।
সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ‘চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, শিল্পাঞ্চলের জন্য হবিগঞ্জ জেলার অনেক উন্নয়ন হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে অপরিকল্পিত শিল্পকারখানার মাধ্যমে যাতে আমাদের পরিবেশ বিনষ্ট না হয়। এ ব্যাপারে সাংবাদিকদেরও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। চ্যানেল আইয়ের কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানসহ প্রকৃতি মেলা আয়োজনের প্রসংশা করেন এমপি আবু জাহির।
চ্যানেল আই হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মঈন চৌধুরী টিপু, বর্তমান সাধারণ সম্পাদক সম্পাদক সায়েদুজ্জামান জাহির, প্রবাসী কমিউনিটি লিডার নুর উদ্দিন চৌধুরী বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি ফয়সল চৌধুরী, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিবুর রহমান, দৈনিক সংবাদ হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড আহ্বায়ক গউছ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ফজলুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন আমার চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য সচিব ব্যাংকার শাহ্ জয়নাল আবেদীন রাসেল। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com