রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নছরতপুরে শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মেয়র ছালেক মিয়াকে আসামী করে ১৪৫ জনের বিরুদ্ধে চার্জশীট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৮১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে সিএনজি শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় অবশেষে হুকুম দাতা হিসেবে পৌর মেয়র ছালেক মিয়াকে আসামী করে ১৪৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার দুপুরে ওসি মানিকুল ইসলাম হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৮ এ অভিযোগ পত্র দাখিল করেন। এতে শায়েস্তাগঞ্জের পৌর মেয়র ছালেক মিয়াকে অভিযুক্ত করে ১০৬নং আসামী করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মানিকুল ইসলাম জানান, সুষ্ঠ তদন্ত করে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে চার্জশীট দাখিল করা হয়েছে। এতে ধৃত আসামী জয়ধর এর আদালতে স্বীকারোক্তি মোতাবেক পৌর মেয়র ছালেক মিয়ার নাম উঠে আসায় আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ এপ্রিল নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেটে মহাসড়কে সিএনজি চলাচল করলে তা বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে ২৭ এপ্রিল সিএনজি সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে আন্দোলনে নামে। এ ঘটনায় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসিসহ ১৫ পুলিশ সদস্য ও সিএনজি শ্রমিক অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় ওই দিনই শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে একটি এসল্ট মামলা দায়ের করেন। এ ব্যাপারে গতকাল রাত ৯টা ৩ মিনিটে তার মোবাইল ফোন ০১৭১২-১১৬৮৮০ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com