রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর ১৪৬তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত ২৮ ডিসেম্বর শনিবার খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর ১৪৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মিলাদ ও দোয়া মাহফিল, বিনা মূল্যে চক্ষু শিবির, খতনা ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ। এর মধ্যে সকাল ৮টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও ওলামায়েকেরামগণ উপস্থিত ছিলেন। সকাল ৯ টায় শুরু হয় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির।
হবিগঞ্জ আহছানিয়া মিশনে আয়োজিত চক্ষু শিবিরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ গরীব-দুস্থ রোগীদের চিকিৎসা প্রদান করেন। হবিগঞ্জ আহছানিয়া মিশন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত চক্ষু শিবিরে ৫শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। চক্ষু শিবিরে বাছাইকৃত গরীব অসহায় ছানী পড়া শতাধিক রোগীকে হবিগঞ্জ আহছানিয়া মিশনের অর্থায়নে অপারেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com