রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ৬নং কুর্শি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে বিএনপি নেতা সৈয়দ নুরুল ইসলাম (ফুরু মিয়া) এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী তায়িদুর মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ৬নং কুর্শি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ হান্নান মিয়া। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহ্বায়ক মির্জা আলী আজম রায়হান খাদিম, আহ্বায়ক কমিটির সদস্য মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোঃ সুজন মেম্বার, মতিউর রহমান, দেলোয়ার হোসেন দিলু। এতে উপস্থিত ছিলেন সুরুক মিয়া, রশীদ উল্লা, ফুল মিয়া, আম্বর মিয়া, ছানু মিয়া, জিতু মিয়া, আখলিছ মিয়া, গণি মিয়া, নূল মিয়া, কদ্দুছ মিয়া, আব্দুর রাজ্জাক, জালাল মিয়া, আমীর উদ্দিন, শাহজাহান মিয়া, আব্দুল কাইয়ূম, কুশুই মিয়া, নানু মিয়া, মন্না মিয়া, পাতা মিয়া, জাহির মিয়া প্রমূখ। এ সময় সর্বসম্মতিক্রমে সৈয়দ নুরুল ইসলাম (ফুরু মিয়া) কে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি তৌকির আহমেদ তাহিদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নাফ (বর্তমান মেম্বার), যুগ্ম সাধারণ সম্পাদক দিলাওর মিয়া ও মোঃ ছাদিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com