রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

পাঁচপাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের আরজু মিয়া ও নুর ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের গতকাল উল্লেখিত সময়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় আরজু মিয়া (৬০), শাহিন মিয়া (১৮), কামাল মিয়া (৩০), আল আমিন (১৮), মহরম আলী (৬৫), রুবেল মিয়া (২০), শিপন মিয়া (২৫), সাহিদ মিয়া (১৫), জুয়েল মিয়া (৩২), এলাইচ মিয়া (৩৫), কামাল মিয়া (৪০), তন্ময় আহমেদ (২০), শাহাজাহান (৪৫), লাস্কু (৩৫), নুর ইসলাম (৪০) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপরে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন আছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com