বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে কম দামে পেঁয়াজ ক্রয় করতে থানার সামনে ভীড়

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নিয়ন্ত্রন নেই পেঁয়াজের বাজার, কম দামে পেঁয়াজ ক্রয় করতে থানার সামনে উপচেপড়া সাধারণ জনতার ভীড়। এ যেন নজির বিহীন ঘটনা। পেঁয়াজের জন্য মানুষের হাহাকার দেখলে মনে হয় কোন দুর্বৃক্ষ এলাকায় ত্রাণ বিতরণ চলছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার ফাঁড়ি থানার সামনে দীর্ঘ লাইনে থেকে পেঁয়াজ ক্রয় করতে আসা লোকজন দেখা যায়। সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে তদন্ত গোপলার বাজার থানা পুলিশ। খোলা বাজারে পেঁয়াজের দাম অতিরিক্ত হওয়ায় লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন এলাকার লোকজন এমনটাই জানিয়েছেন পেঁয়াজ কিনতে আসা স্থানীয়রা। খোলা বাজারে এখন ও ১ কেজি পেঁয়াজের মূল্য ১৮০-২০০ টাকা। পেঁয়াজ কিনতে আসা লাইনে থাকা ব্যাক্তিদের সাথে আলাপকালে তারা বলেন, এখানে সবাই যে স্বাবলম্বী তা কিন্তু নয়। অনেকেই আছে দিনমজুর। কাজ করে বেলা শেষে ২শ টাকা পান। পেঁয়াজের দাম ২শ টাকা হলে এমন লোক কি করবে। কয় টাকার পেঁয়াজ কিনবে আর কয় টাকা খাবে। পেঁয়াজ ক্রয় করাটা ও এই সময়ের জন্য বিরাট ব্যাপার। লাইনে দাঁড়িয়ে থেকে ও যদি ১ কেজি পেঁয়াজ কিনতে পারি তাহলে ১৫৫ টাকা বাঁচবে। এদিকে সারা দেশের ন্যায় পেঁয়াজের উর্ধ্বমুখি দামে বিপাকে পড়েছেন সকল শ্রেণীপেশার লোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com