শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সদর আধুনিক হাসপাতাল থেকে দালাল আটক ॥ ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালাল নির্মূলে আবারও অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, নিবার্হী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ইব্রাহিম ও সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ একদল পুলিশ এ অভিযানে সহযোগীতা করে। তাৎক্ষনিক হাসপাতালের জরুরী বিভাগ থেকে দালালীর অভিযোগে নিপন দাস (১৯) নামে এক যুবককে আটক করা হয়। সে নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের কাজিনাথ দাসের পুত্র। পুলিশের জিঞ্জাসাবাদে সে জানায় গত ১৫ দিন ধরে হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসীর কর্মচারী হিসেবে কাজ করে আসছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে ফার্মেসীর কতিপয় মালিকরা কমিশনের মাধ্যমে দালাল নিয়োগ করে রাখছে। দালালরা জরুরী বিভাগে রোগীরা আসলে তাদের হাতে থাকা ব্যবস্থাপত্র নিয়ে টানা-হেচড়া করে। এ নিয়ে পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, দালালদের বিরুদ্ধে রেড এলার্ড ঘোষনা করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com