রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

টিসিবির পেয়াজ বিক্রিকালে প্রশাসনের সাথে অশুভ আচরণ করায় এক যুবককে কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টিসিবি পেয়াজ বিক্রিকালে প্রশাসনের সাথে অশুভ আচরন করায় ঝুনু কর্মকার (২৫) নামে এক যুবককে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সরকারের পক্ষ থেকে টিসিবি পেয়াজ বিক্রিকালে সিরিয়াল বৈষম্য নিয়ে সে প্রশাসনের কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। এ সময় সদর থানার পুলিশ তাকে আটক করে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। সে শহরের মোহনপুর এলাকায় আরজু কর্মকারের পুত্র। তবে ঝুনু জানায় সে সরকারি বৃন্দাবন কলেজের সম্মান ১ম বর্ষের ছাত্র। প্রশাসনের কতিপয় কর্মচারীরা তার সাথে অবিচার করেছে। তার দোষ হল সে সঠিকভাবে পেয়াজ বিক্রি না করার প্রতিবাদ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com