বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

মায়ের জন্য নয়া কাপড় নিয়ে ফেরা হলো না নজরুলের

  • আপডেট টাইম বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৫৬১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্র নজরুল ইসলাম (২০) দীর্ঘ দুই মাস পর লাশ হয়ে বাড়ি ফিরেছে। মায়ের জন্য নয়া কাপড়ের পরিবর্তে নিজেই সাদা নয়া কাপড় পড়ে বাড়ি ফিরছে, এনিয়ে মায়ের বিলাপ চলছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে মাদ্রাসা ছাত্র ভবঘুরে নজরুলের লাশ ও পরিচয় পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ তার মা বাবাকে মোবাইলে নজরুলের নিহত হবার কথা জানান। নিহত মাদ্রাসা ছাত্র নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার পুত্র নজরুল ইসলাম (২০) কিভাবে সেখানে গিয়েছে তা মা-বাবা জানেন না। তারা জানান, নজরুল শ্রীমঙ্গলের একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া শেষ করে সেখানেই টমটম চালিয়ে জিবিকা নির্বাহ করতো। ২/৩ মাস পর বাড়ি আসতো। সঠিক ঠিকানা কাউকে বলতো না কোথায় সে থাকে।
নজরুলের মা জোসনা বেগম জানান, “আমার লক্ষিন্দর (ছেলে) দুই মাস আগে আইলো, আবার আইলে আমার লাগি নয়া কাপড় আনবো, ‘আজকা আমার লক্ষিন্দর নয়া কাপড় পইরা বাড়ি আইবো” বলে তিনি মুর্ছা যাচ্ছি ছিলেন। অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তান নজরুল। তার মা জোসনা বেগম আরো বলেন- গতকাল দুপুরে পুলিশ ফোন করে জানাইছে আমরা লাশ আনার লাগি, এখন তার বাপ চাচারা লাশ আনার লাগি যাইবা।’
নজরুলের বাবা হারুন মিয়া জানান, চার ভাই এক বোনের মধ্যে নজরুল ছিলো সবার বড়। গত দুই মাস যাবৎ নজরুলের কোন খবর ছিলো না। তিনি কোন ফোন ব্যবহার করেন না তাই তার সাথে কোন কথা হয়নি। দুই মাস তিন মাস পরপর বাড়ি আসতো তাই আমরা খোঁজ নেই নাই। “আজকে যে আমার যাদু লাশ হয়ে আসবে সেটা কে জানতো”। পিতা হারুন মিয়া ও মাতা জুৎ¯œা বেগম শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্ট্রেশনে পৌছে তাদের ছেলে নজরুল মিয়া বলে নিশ্চিত করেছেন। নিহত নজরুল মিয়া ৪ ভাই ১ বোনের মধ্যে সে ৩য় ছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com