রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গে হত্যা মামলার আসামী আটক ॥ দায় স্বীকার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে হত্যা মামলার আসামী সালমানকে আটক করা হয়েছে। হত্যায় দায় স্বীকার করে সালমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান। গত ১০ নভেম্বর দুপুরে বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হবিগঞ্জ বাইপাসরোড থেকে ফজল মিয়া হত্যা মামলার আসামী সালমান মিয়াকে আটক করে। আটকের পর বিজ্ঞ আদালতে সালমানকে হাজির করলে সে আদালতে ফজল হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধি কে জানান, দ্রুত সময়ের মধ্যে ফজল হত্যা মামলার আসামী সালমানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কোন নির্দোষ ব্যক্তি যেন হয়রানীর স্বীকার না হয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক পুলিশ সেভাবেই কাজ করছে বলেও তিনি জানান। উল্লেখ্য, ৬ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হরিপুর গ্রামের ফজল মিয়াকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে সালমান। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ফজল মিয়া মারা যায়। এ ঘটনায় ৯ নভেম্বর নিহত ফজল মিয়ার পিতা বজলু মিয়া বাদী হয়ে সালমান মিয়াকে প্রধান আসামী করে ১৮ জনের নাম উল্লেখ পূর্বক বানিয়াচং থানায় (মামলা নং-১৩,৯/১১/১৯) হত্যা মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com