সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুল এসএসসির টেস্ট পরীক্ষায় ২১৫ জনের মধ্যে অকৃতকার্য ১০৭ ॥ ক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৭৫১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরের একমাত্র হিরা মিয়া গার্লস হাই স্কুলে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অর্ধেকই অকৃতকার্য হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে সমন্বয় না করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম ফলাফল প্রকাশ করায় গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অকৃতকার্য শিক্ষার্থীদের মার্কশীট দেখার জন্য অভিভাবকরা দাবী জানিয়েছেন। হট্টগোলের খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
জানা যায়, হিরা মিয়া গার্লস হাইস্কুলে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় মোট ২১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বাকী ১০৭ জন শিক্ষার্থী অকৃতকার্য্য হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভবকরা স্কুলে গিয়ে অকৃতকার্যদের প্রাপ্ত মার্কশীট দেখার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রতি দাবী জানান। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের মার্কশীট দেখাতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করে। এতে আশপাশের লোকজনসহ উৎসুক জনতা ভীড় জমায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার মোঃ সামছুল ইসলামের নেতৃত্বে একদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম জানান, শিক্ষার্থী অরুনা গোস্বামীসহ কয়েকজন শিক্ষার্থী অসৌজন্যমূলক আচরনসহ হট্টগোলের সৃষ্টি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com