বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সিএনজি চালক দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ রোডে সিএনজি চালকের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় শহরের নবীগঞ্জ হবিগঞ্জ সড়কে শান্তিপাড়া সিএনজি স্ট্যান্ড নামক স্থানে ঘটানাটি ঘটে। সূত্রে জানা যায়, নবীগঞ্জ শান্তিপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে সকালে সিরিয়েল ফাঁকি দিয়ে উজ্জল নামের এক সিএনজি চালক যাত্রী উঠিয়ে হবিগঞ্জে চলে আসে। পরে সন্ধ্যায় এ নিয়ে দত্তগ্রামের আরেক সিএনজি চালকের মধ্যে কথাকাটা-কাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহতরা হলেন- বাবুল চৌধুরী (২৮), শিবলু চৌধুরী (৩০), ঝলক দেব (৩৫), শেখ নূর উদ্দিন (৪৫), জাবেদ মিয়া (৪০), সাইদুর রহমান (২৫), মোঃ লোকমান উল্লাহ (৭৫), তরাজ উল্লাহ (২৪), জামিল আহমেদ (২২), ইদন মিয়া (১৮)কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com