শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুল ছাত্র

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু শিক্ষার্থী অচিন্দ্র (৮)। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর বাজার সংলগ্ন সোনাই নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
শিশুটির কাকা শ্যামলাল দাস জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অচিন্দ্র দাস গতকাল শুক্রবার দুপুরে বাবার সঙ্গে সোনাই নদীতে মাছ ধরতে যায়। অচিন্দ্রের বাবা নৌকার মধ্যে বসে জাল সেলাই করার সময় হঠাৎ অচিন্দ্র নৌকা থেকে নদীতে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সোনাই নদী থেকে তল্লাশী করে সন্ধ্যার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, শুনেছি এমন একটি ঘটনা হয়েছে। নদীর যে অংশে ঘটনা ঘটেছে এটি বিজয়নগর উপজেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com