শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে ভারতে পাচারকালে ১২শ’ কেজি রসুন জব্দ

  • আপডেট টাইম সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৪ বস্তায় ১২শ’ কেজি রসুন জব্দ করেছে বার্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মানিকভাণ্ডার গ্রাম থেকে এসব রসুন জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক সদস্য, কালা মণ্ডল গ্রামের বাসিন্দা আইয়ূব আলী পাচারের উদ্দেশ্যে একটি পিকআপে করে ২৪ বস্তা রসুন সীমান্তবর্তী মানিকভাণ্ডার গ্রামে নেন। পরে রাতে খবর পেয়ে বিজিবি সেগুলো জব্দ করে। জানা যায়, মানিকভাণ্ডার দিয়ে পাচার করে এসব রসুন নেওয়া হয় ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বেলচর এলাকায়। চীন থেকে আমদানি করা এ রসুন পাচারকারীরা স্থানীয়ভাবে পাইকারী মূল্যে ১১৫ টাকা কেজি হিসেবে কেনেন। পরে এগুলো ভারতের চোরাকারবারীদের কাছে বিক্রি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com