শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ॥ চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর প্রচারণায় মুখরিত জনপদ

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৭১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ আলীর মৃত্যুজনিত কারণে আগামী ১৪ অক্টোবর দেবপাড়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন-সাবেক চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আ.ক.ম. ফখরুল ইসলাম কালাম (আনারস), আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী (নৌকা), সদ্য প্রয়াত চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ আলীর পুত্র যুবলীগ নেতা শাহ্ রিয়াজ নাদির সুমন (চশমা), উপজেলা বিএনপি নেতা এডভোকেট জালাল আহমদ (ঘোড়া) ও মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল)। প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে মুখরিত ইউনিয়নের প্রতিটি এলাকা। ব্যানার পেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের সড়কসহ বিভিন্ন হাট-বাজার। ভোটাররা এখন প্রার্থীদের যোগ্যতার চুলছেড়া বিশ্লেষণ করছেন। আগামী ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য করে তফসিল ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com