শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বানিয়াচংয়ে প্রাইম ডেন্টাল সলিশনের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নতুন বাজারে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ প্রাইম ডেন্টাল সলিশনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ফিতা কেটে চেম্বারটির উদ্বোধন করেন। পরে চেম্বারের সত্ত্বাধিকারী ডাঃ মঈনুল হাসান শাকীল এমপি মজিদ খান এর দাঁতের চিকিৎসার মধ্য দিয়ে চেম্বারের কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ও ডাঃ শাকীলের বড় ভাই সাইদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল মোহিত খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও ডাঃ শাকীলের বড় ভাই এমদাদুল হাসান শাহীন প্রমুখ।
ডাঃ মঈনুল হাসান শাকীল পাইওনিয়ার ডেন্টাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে বিডিএস সম্পন্ন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে অনারারি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। নতুন বাজারের মাদানী ম্যানসন রোডে ডিজি ল্যাব ক্লিনিকে তিনি প্রাইম ডেন্টাল সলিশন নামে চেম্বার করেছেন। সপ্তাহে শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবেন।
প্রাইম ডেন্টাল সলিশনে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা দাঁতের সবধরণের চিকিৎসা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চেম্বারের উদ্বোধনকালে এমপি মজিদ খান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নে বদ্ধ পরিকর। বানিয়াচং উপজেলায় এই প্রথম ডাঃ শাকীল ডেন্টালের চিকিৎসা শুরু করেছেন। এতেকরে মফস্বল এলাকার মানুষ দাঁতের প্রকৃত চিকিৎসা সেবা পাবে বলে মনে করেন তিনি। ডাক্তার শাকীল হাসান সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বর্তমান সরকারের স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নকে তরাান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com