শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

যানজট ও মাদক নির্মূলে পুলিশ সুনাম অর্জন করেছে-পুলিশ সুপার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দাঙ্গা, মাদক, যানজট ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতন মূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম-পিপিএম (সেবা)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। সদর থানার ওসি মোঃ মাসুক আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিকের পরিদর্শক ও বিভিন্ন যানবাহনের চালক-মালিক ও নানা পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন- দাঙ্গা, মাদক, যানজট ও সড়ক দূর্ঘটনা নিরসনে জেলা পুলিশ যথেষ্ট সচেতন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পেলেই পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেয়। তা ছাড়া যানজট ও মাদক নির্মূলে ইতিমধ্যেই পুলিশ বেশ সুনাম অর্জন করেছে। পরে সচেতনতামুলক লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com