শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ॥ শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার উপদেশ দিলেন রবিউল ইসলাম

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হওয়ার উপদেশ দিয়েছেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। এর জন্য পরিবার থেকে শুরু করে স্কুলে এসে সত্য বলা এবং নিয়মিত লেখাপড়া করার আহবান জানান তিনি। গতকাল দুপুরে বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুয়া, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, বহুলা গ্রামের যে ঐতিহ্য রয়েছে তা ফিরিয়ে আনতে মাদক ব্যবসা এবং জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষকে অপরাধ থেকে দুরে রাখতে স্থানীয় লোকজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি।
বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কামাল মজুমদার, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, নজরুল ইসলাম ছিদ্দিকী, জেলা যুবলীগ নেতা জাহির আহমেদ। বক্তৃতা করেন, আব্দুল গনি, সাহাব উদ্দিন, লস্কর গাজী, আব্দুন নুর, ছালেহ আহমেদ চৌধুরী, শাহ আলম, এনাম মিয়া, শামীম মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com