শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ডাকাতির মামলা দিয়ে তাকে ২৮ দিন কারাগারে আটক রাখা হয়। হামলা চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়েছে। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী আতিকুর রহমান আফজল।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১৯ মাস পূর্বে তিনি ওই এলাকার বাসিন্দা জহুর হোসেনের নিকট থেকে তার মালিকানাধীন দোকান ঘর ভাড়া নেন মাসে ৭ হাজার টাকা হিসেবে। জামানত বাবদ দেন ১ লাখ টাকা। ২০২২ সাল পর্যন্ত দোকানটি ভাড়ার জন্য ৩শ’ টাকার স্ট্যাম্পে ভাড়ানামা চুক্তি হয়। সম্প্রতি তিনি দোকানটি বিক্রির জন্য স্থানীয় শফিক মিয়া নামে এক ব্যক্তির সাথে বায়নানামা করেন। এর প্রেক্ষিতে কয়েকদিন পূর্বে শফিক মিয়া এসে ওই ব্যবসায়ীর নিকট ঘরের ভাড়া দাবি করেন। কিন্তু তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শফিক মিয়া তার বিরুদ্ধে ডাকাতি মামলা দেন। পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠালে তিনি ২৮ দিন কারাভোগ করেন। বিষয়টি তিনি দোকান মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় মুরুব্বীদের অবহিত করেন। পরে শফিক মিয়া ক্ষিপ্ত হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেন। তাকে আরও মামলা দেয়ার হুমকি দেন বলেও তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com