সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে এক রাতে ৩ বাড়ীতে ডাকাতি ॥ ২ বাড়ীতে গরু চুরি ॥ এলাকায় আতংক

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় একই রাতে আশ্রফপুর, মনোহরপুর ও শিবনগর গ্রামের তিনবাড়িতে ডাকাতি এবং কমলপুর ও দুর্গানগর গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইল ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
বহরা ইউনিয়নের আশ্রফপুর গ্রামের খাদেম ছিদ্দিক আলীর জানান, সোমবার রাত ১২টার দিকে ১৫/২০ জনের একদল মুখোশপড়া ডাকাত তার বাড়ীতে হানা দেয়। ডাকাতরা বারান্দার গ্রীল ও দরজা ভেঙ্গে ভেতরে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৭ভরি স্বর্ণালংকার, নগদ ৯০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। একই রাতে ১ কিলোমিটার দূরবর্তী চৌমুহনী ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রিয়লাল ঘোষের বাড়ীতে রাত অনুমান ১টার দিকে ৭/৮ জনের ডাকাতদল একই কায়দায় গ্রীলের তালা কেটে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। প্রতিবাদ করায় মৃত লাল মোহন ঘোষের ছেলে দিলিপ ঘোষ (৩২)কে মারধর করে ডাকাতরা। পরে ৩টি মোবাইল সেট ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
এদিকে একই রাতে কমলপুর গ্রামের মনির মিয়ার বাড়ীর গোয়ল ঘরের দরজা ভেঙ্গে ১টি গরু ও দূর্গানগর গ্রামের মোস্তফা মিয়ার ঘর থেকে ১টি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে শিবনগর গ্রামের মুসলিম মিয়ার বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলেও কিছু না পেয়ে গৃহকর্তাকে মারপিট করে চলে যায় দূর্বৃত্তরা। একই রাতে ৫ বাড়ীতে চুরি, ডাকাতি হওয়ায় এলাকাবাসির মাঝে আতংক বিরাজ করছে। এর পূর্বে গত ১৯ আগষ্ট বিষ্ণুপুর গ্রামের নানু মিয়া শিকদারের বাড়ীতে একদল ডাকাত দরজা ভেঙ্গে গৃহকর্তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সর্বস্ব লুটে নেয়। ডাকাতের আঘাতে গুরুতর আহত নানু মিয়া শিকদার ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার ছেলে চট্রগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত আল-আমীন শিকদার।
কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মোর্শেদ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com