বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

চুনারুঘাট হযরত শাহ নাসির উদ্দিন সিপাহশালার (মদনী) (রঃ) এর মাজার জিয়ারত করলেন এমপি সৈয়দা জহুরা

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৮৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট হযরত শাহ সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহশালার (মদনী) (রঃ) এর মাজার জিয়ারত করলেন হবিগঞ্জ মৌলভীবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। গতকাল রবিবার দুপুরে তিনি চুনারুঘাট সফরে আসেন। সংরক্ষিত আসনে মনোনীত হওয়ার পর এটাই তাঁর প্রথম চুনারুঘাটে সফর। সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন চুনারুঘাট পৌঁছুলে উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। মাজার জিয়ারত শেষে আয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ মৌলভীবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন দেশের কাজ করার জন্য। আমাদের লুটপাট করে খাওয়ার সুযোগ নাই সব কিছুরই হিসাব দিতে হয়। মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি আপনারা দেশের উন্নয়নে কাজ করেন আমরা আপনাদের সহযোগিতা করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, জেলা গোয়েন্দার ডিএসবি মোসলেম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com