শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জের কিশোরীকে সিলেটে বাসায় নিয়ে দৈহিক সম্পর্ক, ৩ মাসের অন্তসত্ত্বা

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৮৯৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের এক কিশোরী (১৭)কে আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। আহত কিশোরী, তার মা ও এলাকিাবাসী সূত্রে জানা যায়, মিছকিনপুর এলাকার জনৈক (১৭) কিশোরীকে গৃহপরিচারিকার কাজের জন্য প্রায় ৮ মাস পূর্বে উপশহরের বাসায় নিয়ে যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত উরুস আলীর ছেলে হুমায়ুন মিয়া (২২)। সেকানে বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে ধর্ষন করা হয়। এক পর্যায়ে ওই কিশোরীটি অন্তস্বত্তা হয়ে পড়ে।
পরবর্তীতে মেয়েটি বিয়ের জন্য একাধিকবার হুমায়ুনকে চাপ দেয়। কিন্তু সে বিয়ে না করে গর্ভ নষ্ট করার পরামর্শ দেয়। এতে মেয়েটি অনীহা প্রকাশ করলে তাকে শারিরীক নির্যাতন শুরু করা হয়। গত শনিবার ১৭ আগস্ট বিকেলে মেয়েটি আবারো বিয়ের জন্য চাপ দিলে তাকে বেঁধে মারপিট করা হয়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে গত ১৮ আগস্ট রবিবার ভোরে আহত অবস্থায় মেয়েটিকে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের রাস্তায় পড়ে কথাকতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। পরদিন সোমবার সকালে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। কিশোরী মেয়েটি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কিশোরীর মা বলেন, আমাদের দারিদ্রতার সুযোগে হুমায়ুন বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। এখন মেয়েটি অন্তসত্ত্বা। আমার মেয়ের গর্ভ নষ্ট না করায় তার উপর অমানবিক নির্যাতন করা হয়। তিনি জানান, তার মেয়েকে হাসপাতালে চিকিৎসা দিতে বাধার সৃষ্টি করছে অভিযুক্তকারীর লোকজন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি, এখনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com