রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জাতির পিতা হত্যার দায়ে জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি করেছে পরাজিত শক্তি। এই হত্যাকান্ডের নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। জাতির পিতা হত্যার দায়ে জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানিয়েছেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তৃতাকালে তিনি এই দাবি জানান। স্বপরিবারে জাতির পিতাকে হত্যাকান্ডের মাধ্যমে দেশের যে ক্ষতি করা হয়েছে, এর মাশুল এখনও বাঙালি জাতিকে দিতে হচ্ছে উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতি অব্যাহত রাখতে শোককে শক্তিতে রূপান্তরিত করে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম মাহফুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উদ্দিন তালুকদার ও জ্যোতিষ চন্দ্র পাল, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, আব্দুল মতিন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়া, সাবেক মেম্বার রুকন উদ্দিন, অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, খাইরুদ্দিন, মনির মোল্লা প্রমুখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com