শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সুতাং নদীর পানি দূষণ রোধে পরামর্শ সভায় মোতাচ্ছিরুল ॥ ইটিপি ব্যবহার করে রাজিউড়াবাসীকে পরিবশে দূষনের হাত থেকে বাঁচান

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৭৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুতাং নদীর পানি দূষণ রোধ তথা এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির জন্য করণীয় নির্ধারণের লক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সাধুর বাজারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন রাজিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল। ইউপি সদস্য রায়হান জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
বক্তব্য রাখেন, সর্দার ফিরোজ মিয়া, হাজী জহুরুল ইসলাম, আব্দুল বারিক, মেম্বর জহুর আলী, মেম্বার দিলু রহমান, লুৎফুর রহমান, হাজী আব্দুল মতিন, বাবুল মিয়া, আব্দুল হাই, সর্দার কালাই মিয়া, নাছির মিয়া প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, সুতাং নদী একটি ঐত্যিবাহী নদী। এই নদীর সুন্দর্য্যও ছিল গভীরতাও ছিল। কিন্তু কালের আর্বতে এই এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় তাদের বর্জ্য নদীতে এসে পড়ায় নদীটি তার ঐতিহ্য হারিয়েছে। যে নদী থেকে মানুষ জীবিকা নির্বাহ করত সেই নদীর পানিও এখন মানুষ ব্যবহার করতে পারছে না। এর জন্য দায়ী শিল্প প্রতিষ্ঠান গুলো। তারা বর্জ্য নিষ্কাশনে সরকার নির্ধারিত ইটিপি ব্যবহার না করে সরাসরি সুতাং নদীতে ফেলে দেয়। তাই নদী ভরাট হয়ে যাচ্ছে এবং নদীর পানি নষ্ট হচ্ছে। তিনি সঠিকভাবে কোম্পানী গুলোকে ইটিপি ব্যবহার করে পরিবশে দূষণের হাত থেকে এলাকাবাসীকে বাঁচানোর আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com