বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত বন্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০ জন ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে ৫০ হাজার করে মোট ৫ লাখ টাকার চেক বিতরণ করেছেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার সকাল ১১টার দিকে আক্রান্ত রোগীর স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পরে সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তৃতা করেন এমপি আবু জাহির। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ইউনিয়ন পর্যায়েও আইনশৃঙ্খলা সভা নিশ্চিত করতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন কাজ চলাকালে জনসাধারণের সাময়িক অসুবিধা দেখা দিতে পারে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের পাশে থেকে তাদেরকে বুঝাতে হবে। রাস্তাঘাট দখল করে স্থাপনা নির্মাণকারীদের ব্যাপারে প্রশাসনকে স্বোচ্ছার হতে হবে। এ সময় তিনি হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত বন্ধ করতে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন।
সভায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তাসহ আইনশঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বক্তৃতা করেন।
এ সময় সুন্দরভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপনে ভূমিকা রাখায় প্রশাসনের প্রতি ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com