শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাই ॥ এসআই, এএসআই সহ ৪ পুলিশ আহত

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৭০৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম/মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় একজন এস.আইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জান গেছে, গত শুক্রবার রাত ১২ টার দিকে নবীগঞ্জ থানার এস.আই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাঞ্জারাই গ্রামের খালিক মিয়ার বাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে যায়। এ সময় আব্দুল আলীমসহ ৩জন আসামীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসার সময় বাড়ীর লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামের লোকজন লাটিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে ধৃত আসামীদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশকে মারপিট করা হয়। পরে আহত পুলিশ সদস্য নবীগঞ্জ থানার এস.আই নাজমুল ইসলাম (৪২), এ.এস.আই রুহুল আমীন (৩৫), পুলিশ সদস্য সজিব আলী (৫০) ও নজমুল ইসলাম (২০)কে রাতেই নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় গতকাল শনিবার নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালানো হয়। কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, রাতে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে যায় পুলিশ। এ সময় আসামী পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com