রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আলেয়া জাহির ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলেয়া জাহির ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল।
সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ৭৪ জন প্রতিযোগী অংশ নিয়ে ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছেন ৯ জন। এর আগে গত বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতায় ৮০ জন অংশ নিয়ে ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হন আরো ৯ প্রতিযোগী।
আয়োজক সূত্রে জানা যায়, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রতিষ্ঠিত আলেয়া-জাহির ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।
আগামী ৬ আগস্ট শায়েস্তাগঞ্জ উপজেলার প্রতিযোগিতা শায়েস্তাগঞ্জ কামিল মাদাসায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। সেখানে অংশ নিবে ৬০ জন প্রতিযোগী। ৮ আগস্ট লাখাই উপজেলা হলরুমে ওই উপজেলার প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। সেখানে অংশগ্রহণ করবে ৫০ জন প্রতিযোগী। ২৯ আগস্ট হবিগঞ্জ পৌর টাউন হলে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
আয়োজক কমিটির সদস্য সচিব মুফতি আলমগীর হোসেন সাইফী জানান, প্রত্যেক এলাকায় তিনটি গ্র“পে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে যারা ১ম থেকে ৩য় হবেন তারা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন। ফাইনাল রাউন্ডে গ গ্র“পে যে প্রথম হবে তাকে অ্যাডভোকেট মো: আবু জাহির এমপি এর পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালন করানো হবে। অন্যান্য গ্র“পের জন্য রয়েছে আকর্ষনীয় অর্থ পুরস্কার। আঞ্চলিক পর্বেও অর্থ পুরস্কার প্রদান করা হবে। ওমরাহ হজ¦ ছাড়াও প্রায় ১ লাখ টাকা পুরস্কার রয়েছে এই প্রতিযোগিতায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com