রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে পুলিশের বাড়ীতে ডাকাতির চেষ্টা ॥ আটক ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ৪ ডাকাতকে আটক করে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, হবিগঞ্জ সদরের রায়ধর গ্রামের তোফাজ্জ¦ল মিয়া (২২), একই গ্রামের নয়ন মিয়া (২০), চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সবুজ মিয়া (২২) ও বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের রুহুল আমিন (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটে কর্মরত পুলিশ সদস্য এম.এ হামিদের বাড়ির সামনে রাত আড়াইটার দিকে চার ডাকাতকে ঘুরাঘুরি করতে দেখেন একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক ছাহেব আলী। পরে গ্রামের লোকজনদের সাথে নিয়ে ডাকাতদের আটক করে বসির মুরুব্বীর বাড়িতে নিয়ে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা পালাতে পারেনি। তাদের সাথে থাকা পাউডার ও তালা ভাঙ্গার সরঞ্জামাধী ধান ক্ষেতে ফেলে দেয় তারা। গ্রামবাসীর কাছে তারা স্বীকার করে, পুলিশ সদস্যের বাড়িতে থাকা মাইক্রোবাস, সিএনজি নিতে বাড়িতে প্রবেশ করছিল।
খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে চার ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জহির মিয়া জানান, গ্রামবাসী তাদের সন্দেহজনকভাবে আটক করেছে। তারা ডাকাত নয়, তবে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চোর। জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com