শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচঙ্গে মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৮৫৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার আলিম ১ম বর্ষের এক ছাত্রীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ৩টার দিকে বানিয়াচং সদরের সাগর দিঘির দক্ষিণ পাড় এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাগর দিঘির দক্ষিণ পাড় এলাকার গুনজর আলীর মাদ্রাসা পড়ূয়া মেয়ে লিপি বেগম (১৯) নিজ বাড়ীর পুকুরপাড়ে গোসল করতে যায়। এসময় আচমকা মৃত অমৃত খা’র ছেলে নূর খা ধারালো অস্ত্র দিয়ে লিপি বেগমকে উপুর্যপুরী কোপাতে থাকে। এতে লিপি মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন এসে তাকে নূরের কবল থেকে রক্ষা করে। গুরুতর অবস্থায় লিপিকে প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ হাসাপাতালে প্রেরণ করেন। সাথে সাথে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে আশংকাজনক অবস্থায় রাতেই সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লিপির নিকটাত্মীয় মোহাম্মদ আলী জানান, গত সোমবার তুচ্ছ বিষয় নিয়ে নূর খার ভাগনার সাথে লিপির পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। এ বিষয়টি পরবর্তীতে সালিশ পর্যন্ত গড়ায়। এঘটনার রেশ ধরেই নূর খা এ ঘটনাটি ঘটিয়েছে বলেও তিনি জানান। এ দিকে মাদ্রাসার ছাত্রী লিপি বেগম এর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশি^র আহমদ। তিনি এ ধরনের ঘৃনিত কাজ যে বা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com