শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে মৎস্য খামারের পানি নিষ্কাশনের পাইপ দিয়ে ২ লাখ টাকার মাছ চলে গেছে খালে

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৮৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের মৎস্য খামারের পানি নিষ্কাশনের পাইপের মুখ শত্র“তা বশত কে বা কারা খুলে দিয়েছে। এতে খামার থেকে প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ পার্শ্ববর্তী খালে চলে গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের মোঃ মোদাব্বির হোসেন মাষ্টারের পুত্র মোঃ মোতাহার হোসেন প্রায় ১০ বিঘা জমির উপর একটি করেন। ওই খামারে রুই, কাতলা, মৃগেল, গনিয়া, সিলভার, ব্রিগেট সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন মোতাহার। খামারে অতিরিক্ত পানি নিস্কাশনের জন্য একটি পাইপ রয়েছে। ওই পাইপের মুখটি বন্ধ করে রাখা হয়। গত ১৮ জুলাই রাত প্রায় সাড়ে ১২ টার দিকে কে বা কারা খামারের পানি নিষ্কাশনের ওই পাইপের মুখটি খুলে দেয়। এতে ওই পাইপ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ পার্শ্ববর্তী খালে চলে যায়। এতে খামারীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com