রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সদর হাসপাতালের প্রধান ফটকে আবর্জনার স্তুপ ॥ ডেঙ্গুসহ নানা রোগ বালাইয়ের সম্ভাবনা

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের ডাস্টবিনে ময়লা আর্বজনার স্তুুপ জমে রয়েছে। গত ৫ দিন ধরে পরিস্কার না করায় ময়লায় দূর্গন্ধে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিদিন ফটক দিয়ে শত-শত রোগী, তাদের স্বজন, ডাক্তার-নার্স, আয়া ও বিভিন্ন পেশা এবং শ্রমজীবি মানুষরা যাতায়াত করছেন। কিন্তু ময়লা আর্বজনার দূর্গন্ধে অনেকেই নাকে রুমাল দিয়ে চলা-চল করতে হয়। প্রতিদিন রোগীদের হাসপাতালের বিভিন্ন স্যালাইন, ঔষধ, নষ্ট খাবারসহ অনেক পরিত্যক্ত জিনিষ হাসপাতালের ঝাড়ুদাররা প্রধান ফটকের এই ডাস্টবিনে ফেলেন। কিন্তু নিয়মিত পরিস্কার না করার উপচে পড়েছে আর এসব ময়লা কুকুর, বিড়াল, কাক, শালিকসহ পশু-পাখি হাসপাতালের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ফেলছে। এতে করে বিভিন্ন রোগবালাই আশঙ্কা করছেন হাসপাতালের কর্মচারী ও রোগীরা। অনেক রোগীরা অভিযোগ করেন সদর হাসপাতালের অবস্থা যদি এরকম হয় তাহলে মানুষ যাবে কোথায়?
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক্তার জানান, প্রতিদিনি পৌরসভার ময়লায় গাড়ি দিয়ে এগুলো সরানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষের তদারকির অবহেলার কারনে ক্রমান্বয়ে এই ময়লার পরিমান বেড়ে পরিবেশ দূষিত হয়ে রোগবালাই সৃষ্টি হচ্ছে। এতে আমাদের চিকিৎসা সেবা দান বিঘœ হচ্ছে।
এ ব্যাপারে পৌর মেয়র মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি, যেহেতু আপনার মাধ্যমে শুনেছি, রবিবার (আজ) ময়লা সরানো হবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com