রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রশাসকের উদ্যোগে শহরের খোয়াই বাঁধে সোলার লাইট স্থাপন

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৭৮৪ বা পড়া হয়েছে

স্টফ রিপোর্টার ॥ খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উচ্ছেদ পরবর্তী ঝুকিপূর্ণ শহর প্রতিরক্ষা বাঁধ সংস্কার ও বাঁধে সোলার লাইট স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর কাছে দেয়া প্রতিশ্র“তি রক্ষা করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গত শুক্রবার জেলা প্রশাসকের নির্দেশে খোয়াই নদীর কামড়াপুর পয়েন্ট থেকে পুরান বাজার পর্যন্ত বরাদ্দকৃত ৫টির মধ্যে ২টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই স্থাপন করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সম্প্রতি কামড়াপুর পয়েন্টে বাঁধের সংস্কার কাজ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, বাঁধের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর থেকে বিকেল বেলা প্রচুর দর্শনার্থী নদীর পাড়ে বেড়াতে আসেন। সন্ধ্যা হলে দর্শনার্থীরা নিরাপত্তাহীনতা বোধ করেন। এছাড়া রাতের বেলা অনেক মানুষ নদী পাড়ের রাস্তাটি দিয়ে চলাচল করে। মাঝে মধ্যে দুর্বৃত্তরা অন্ধকারে পথচারীদের সর্বস্ব হাতিয়ে নিত। এ অবস্থায় বাঁধের উপর সড়কবাতি স্থাপনের দাবী জানালে তাৎক্ষনিক জেলা প্রশাসক ৫টি সোলার লাইট বরাদ্দ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com