শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মির্জাপুর থেকে প্রেমিক জুটি আটক ॥ কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৬৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহর থেকে পালিয়ে গিয়েও ঘর বাঁধতে পারল না প্রেমিক জুটি। পুলিশের হাতে আটক হয়ে তাদের টাই হল কারাগারে। আটককৃতরা হল হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার শাহজাহান খানের কন্যা হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী মনোয়ারা আক্তার মুন (১৫) ও সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের পুত্র সায়োয়ার হোসেন সাজু (২৫)। গতকাল সোমবার বিকেলে আটককৃতদের হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে প্রেরন করলে আদালত সাজু ও মুনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এর আগে গত শনিবার গভীর রাতে কোর্টস্টেশন পুলিশ ফাড়িঁ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর সাজুর বাড়ি থেকে তাদের আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, সাজু ও মুনের মাঝে গত ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা প্রায়ই শহরের বিভিন্ন কফি হাউজ, নির্জন স্থানে আনন্দ ফুর্তিতে লিপ্ত হত। বিষয়টি আচঁ করতে ছাত্রীর পিতা ব্যবসায়ী শাহজাহান মিয়া। মুনকে সাজুর সাথে মেলা-মেশা করতে নিষেধ করলেও তারা গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যায়। অবশেষে ঘরবাধার আশায় গত শনিবার সকালে প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পরে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে সাজুর বাড়িতে চলে যায়। শনিবার গভীর রাতে মুনের পিতার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। মুন তার পিতার সাথে যেতে না চাইলে পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করে। কিন্তু সেখানেও একই অবস্থা হলে প্রেমিক যুগলকে কারাগারে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com