শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৬৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে দ্বিতীয় বারের মতো ‘হজ্ব যাত্রীদের পবিত্র হজ্ব বিষয়ক প্রশিক্ষণ ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ নুরুল হক। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী সাবলীল ভাষায় হজ্ব যাত্রীদের হজ্ব বিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন। পৌর সচিব মো. আজম হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল রকিব হক্কানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুল ইসলাম। বক্তৃতা করেন মাওলানা এমদাদুল হক, হযরত মাওলানা নিয়াজুর রহমান নিজাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, কবি আফতাব আল মাহমুদ সহ হজ্বযাত্রীবৃন্দ।
উল্লেখ্য, পৌরসভার ১দিনের হজ্বযাত্রা বিষয়ক এ কর্মসূচিতে ২২ জন হজ্বযাত্রী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পৌরসভার পক্ষ থেকে হজ্বযাত্রীদের হজ্ব সংশ্লিষ্ট উপকরণাদি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com