শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে এইচ.এস.সি পরীক্ষায় কীর্তিনারায়ন কলেজ প্রথম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হারে নবীগঞ্জ উপজেলায় প্রথমস্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে উত্তর নবীগঞ্জের হাওর বেষ্টীত এলাকায় অবস্থিত কীর্তিনারায়ন কলেজ। উক্ত কলেজ থেকে মানবিক বিভাগে ৭০ জন শিক্ষার্থী ২০১৯ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে ১টি ‘এ’ প্লাসসহ ৯৭% শিক্ষার্থী কৃতকার্য হয়। যার মধ্যে ‘এ+’ ১টি, ‘এ’ গ্রেড ১১টি, ‘এ-’ ২৬টি সহ মোট ৬৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। উক্ত ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। একমাত্র এ+ অর্জনকারী শিক্ষার্থী ফারজানা আক্তার রিমি। কলেজের সকল শিক্ষক মন্ডলীর আন্তরিকতা ও আধুনিক পাঠদান পদ্ধতির ফলেই এত ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করেন। তাই শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। একই ধারনা অভিভাবকদেরও। আলাপকালে তারা জানান, নবীগঞ্জর প্রত্যন্ত অঞ্চলে কীর্তিনারায়ন কলেজটি প্রতিষ্ঠা করায় আমাদের ছেলে মেয়েদের জন্য উচ্চ শিক্ষা গ্রহন করা সহজসাধ্য হয়েছে। এ কলেজে লেখা পড়ার মানও যথেষ্ট ভাল। তাই আমরা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মেজর অব. সুরঞ্জন দাশের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, কীর্তিনারায়ন কলেজ বিগত ২০১৭ সালের এইচ.এস.সি’তে শতভাগ সফলতা অর্জন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com