শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু বোঝাই ট্রাক্টর জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের উজ্জলপুল, মারুলউড়া, গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম আজহারুল ইসলাম। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারের সময় একটি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের উজ্জলপুল, মারুলউড়া, গাজীপুর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) এস.এম আজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয় ও ২টি ড্রেজার মেশিন ও পাইপগুলো ভাংচুর করে ধ্বংস করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মারুলউড়া গ্রামের মৃত আকবর হোসেনের পুত্র জাহির মিয়া, হলহলিয়া গ্রামের ময়না মিয়ার পুত্র রোমান মিয়া, উজ্জলপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র দুলু মিয়া সহ একদল বালুখেকোরা মারুলউড়া গ্রামের মকবুল হোসেনের পুত্র আহাদ মিয়ার বসতবাড়ি ভাংচুর করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ বিষয়ে আহাদ মিয়া বাদী হয়ে সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করলে সহকারী কমিশনার (ভূমি) এস.এম আজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উজ্জলপুল, মারুলউড়া, গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু বোঝাই ট্রাক্টর জব্দ ও বালু উত্তোলন বন্ধের ফলে এলাকার মানুষদের মাঝে স্বস্থির নিশ্বাস ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com