শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উৎপাতে অতিষ্ঠ জনজীবন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উৎপাত সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দলবদ্ধ কুকুরের কারণে রাস্তায় হাঁটাচলা দুষ্কর হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগামী ছোট ছোট শিক্ষার্থীরা ক্লাসে যেতে ভয় পাচ্ছে। এসব কুকুরের কারণে অভিভাবকরা সব সময় শংকিত থাকে। জানা যায়, চুনারুঘাট পৌরসভা সহ উপজেলার বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। ফলে এলাকাবাসী নিত্য সময় শংকার মধ্যে থাকতে হচ্ছে। সংঘবদ্ধভাবে এসব কুকুর রাস্তাঘাটে, হাটবাজারে হাঁটাচলার পথে বসে থাকে। মানুষ দেখলে ঘেউ ঘেউ করে তেড়ে আসে। এতে করে কচি কাঁচা শিক্ষার্থীরা ক্লাসে যেতে ভয় পায়। অভিভাবকরা থাকে শংকার মধ্যে। এক এলাকার কুকুর অন্য এলাকার কুকুর দেখলে তাড়া করে দৌড়ায়।
এ সময় পথচারীদের পথ চলতে বেকায়দায় পড়তে হয়। সারাক্ষণ ঘেউ ঘেউ ও কুকুরের ঝগড়ার বিকট শব্দে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতভর কুকুরের উৎপাতে গ্রামের ঘুমানো এক প্রকার দায় হয়ে পড়েছে। কুকুরের শব্দে অসুস্থ রোগীদের শান্তিতে ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে। অবশ্য রাতে এলাকায় অবাঞ্ছিত লোক দেখলে এসব বেওয়ারিশ কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠে। এ সময় এলাকার লোকজন ঘুম ভেঙ্গে সজাগ হয়ে উঠে। এতে করে হাঁটাচলা ও কষ্টকর। তাছাড়া এসব বেওয়ারিশ কুকুর অপরের সঙ্গে ঝগড়া করতে গিয়ে ফসলি জমির ফসলেরও ক্ষতি সাধন করছে। বাড়ি ঘরের চারাদিকে এসব কুকুর আরামে ঘুমানোর জন্য বড় বড় গর্ত করে ফেলে। নিত্য সময় গর্ত ভরাট করতে বাড়ির বউঝিদের মাটির জন্য দুর্গতি পোহাতে হচ্ছে। এসব বেওয়ারিশ কুকুর নিধন করার জন্য উপজেলার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভোক্তভোগী মানুষেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com