শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বেতন ভাতা ‘রাজস্ব করণের দাবিতে ॥ নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ধর্মঘট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৬৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘এক দেশে দুই নীতি মানি না, মানবো না’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু এবং জন প্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন নবীগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ০৯টা হতে বিকেল ০৫ টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচির ফলে সব ধরণের নাগরিক সেবা প্রদান বন্ধ রাখা হয়। ফলে সেবা নিতে আসা নাগরিকবৃন্দের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। এসোসিয়েশনের সভাপতি পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ ও কেন্দ্রীয় কাউন্সিলর এসাসিয়েশন এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিএম সালাম। বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সচিব মো. আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সেনেটারী ইনস্পেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মো. ইকবাল আহমেদ, সাঁটলিপিকার সুরঞ্জিত দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, সার্ভেয়ার সোহাগ হোসেন, এসেসর ঊমা বণিক, কার্যসহকারী আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী ও বনানী দাশ, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক দিপংকর সরকার, অফিস সহায়ক মো. আবু বকর প্রমুখ। আজ মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে পৌরসভা এসোসিয়েশনের বিভিন্ন শাখা অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও কেন্দ্রীয় পৌর কাউন্সিলর এসোসিয়েশন এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিএম সালাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী ও সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com