শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় অন্তত ৫জন আহত হয়েছে। গতকাল সোমবার ছাত্রলীগের ক্লাস কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল কলেজে ক্লাস কমিটি গঠন করতে ছাত্রলীগ বৈঠকে বসে। এ সময় যুগ্ম আহ্বায়ক কিবরিয়া এবং অপর ছাত্রলীগ নেতা মহসিনের মধ্যে নিজেদের লোক কমিটিতে অন্তর্ভূক্ত করা নিয়ে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে হামলা পাল্টা হামলায় লিপ্ত হয়। এ সময় কলেজে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে দু’পক্ষ কলেজ ক্যাম্পাস থেকে চলে যায়। পরে পুলিশ শিক্ষার্থীদের নিরাপদে কলেজ থেকে বের করে দেয়। সংঘর্ষে হানি, রাসেল ও মামুনসহ ৫ জন আহত হয়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বিজিৎ কুমার ভট্টাচার্য্য জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। তবে কি নিয়ে এ সংঘর্ষ তা আমার জানা নেই। আমরা তাৎক্ষণিক কলেজ ছুটি ঘোষণা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com