শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর চাপ ॥ মেঝেতে চলছে চিকিৎসা “এমপি হয়েও বদলায়নি রুটিন” ॥ ৪৪ বছর ধরে বানিয়াচংয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডাঃ জীবন শুভ মহালয়া আজ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড হবিগঞ্জে পালঙ্কের নিচে গর্ত থেকে ২৮টি ডিমসহ মা সাপ উদ্ধার চুনারুঘাটের আব্দুল হকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে একটি লিফট বিকল নেই অপারেটর ॥ ভোগান্তিতে রোগী ও স্বজনরা শহরে ৫ পলাতক আসামি গ্রেফতার আজমিরীগঞ্জের জলসখুায় বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিলন খাঁনের বিশাল মোটরসাইকেল শোডাউন দোয়া চাইলেন ইউনিয়নবাসীর কাছে

হবিগঞ্জ সদর হাসপাতালে একটি লিফট বিকল নেই অপারেটর ॥ ভোগান্তিতে রোগী ও স্বজনরা

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি লিফট বিকল হয়ে পড়ে আছে। অন্য একটি লিফটও চলছে জোড়াতালি দিয়ে। অভিযোগ রয়েছে, লিফট পরিচালনার জন্য বাস্তবে কোনো অপারেটর পাওয়া যায় না। অথচ কাগজে-কলমে দুজন অপারেটর কর্মরত রয়েছেন বলে দেখানো হয়েছে। এতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের।
প্রায় সাড়ে ১৯ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন শত শত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে বয়স্ক, গুরুতর অসুস্থ ও চলাফেরায় অম রোগীর সংখ্যাও কম নয়। হাসপাতালের নিচতলা থেকে অষ্টম তলা পর্যন্ত যাতায়াতের জন্য লিফট গুরুত্বপূর্ণ হলেও একটি দীর্ঘদিন ধরে বিকল থাকায় ভোগান্তি আরও বেড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, একটি লিফট বন্ধ থাকায় সচল লিফটটির সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ সময় অপো করতে হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপো করেও কাঙ্তি সময়ে লিফটের সুবিধা পাওয়া যায় না। এর ওপর সচল লিফটটিও মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। ফলে অসুস্থ রোগীদের নিয়ে স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়।
অভিযোগ রয়েছে, লিফটের ভেতরে কেউ আটকা পড়লে দ্রুত উদ্ধারের জন্য দায়িত্বশীল কাউকে পাওয়া যায় না। এ অবস্থায় বারবার খবর দিয়ে লোকজন ডেকে আনতে হয়। এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে দ্রুত এক তলা থেকে অন্য তলায় যাওয়ার ক্ষেত্রে এ সমস্যা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। রোগী ও তাঁদের স্বজনদের দাবি, বিকল লিফটটি দ্রুত মেরামত করে সচল করা এবং অন্য লিফটটির নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লিফট পরিচালনায় নিয়মিত অপারেটর নিয়োগ ও দায়িত্ব পালনের বিষয়টি তদারকি করা প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদপে নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com