বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে যানজটে নাকাল মানুষ মন্দরী গ্রামে জায়দুল হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার ট্রেনের টিকিট কালোবাজারি রোধে স্বপ্রণোদিত মামলা তদন্তে পিবিআই হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ হবিগঞ্জে মেটাল সীডস লিমিটেডের উদ্যোগে ডিলার-রিটেইলার মিট অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি নবীগঞ্জে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে যুবদলের মিছিল ও পথসভা হবিগঞ্জ জেলা প্রশাসক মুকিবকে সামাজিক সংগঠন এর সম্মাননা ক্রেস্ট প্রদান চুনারুঘাটে বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

হবিগঞ্জে শ্রেষ্ঠ ওসি জাহিদুল ও এসআই ধ্রুবেশকে সম্মাননা

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) ও শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিতদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ ওসি সদর মডেল থানার জাহিদুল হক ও ধ্রুবেশ চক্রবর্তীকে শ্রেষ্ঠ এসআই’র সম্মাননা স্মারক প্রদান করেন হবিগঞ্জের পুলিশ সুপার।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন অপরাধ দমন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। গত ১ মাসে সদর থানার ওসির নির্দেশে পুলিশ পরোয়ানা ও সাজাভুক্তসহ বিভিন্ন মামলার প্রায় শতাধিক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com