নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে চারজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং একজন নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি। পুলিশ জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর-১২৩/২৬ (নবী:) মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দেবপাড়া ইউনিয়নের বাঁশডর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাফের ছেলে ইকবাল হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আশক উদ্দিন (৩০), রাজন মিয়া (৩৭) এবং এখলাছ উদ্দিন (২৬)।
অন্যদিকে, নিয়মিত একটি মামলার তদন্তের স্বার্থে সন্দিগ্ধ হিসেবে সমরগাঁও গ্রামের আকল মিয়ার ছেলে তারেক মিয়া (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকেই প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।