রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের নবীগঞ্জে পুলিশের অভিযান ॥ ৫ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-কাজিরগঞ্জ বাজার যাওয়ার সড়কে কাজিরগঞ্জ বাজারে প্রবেশের ঠিক আগেই অবস্থিত ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ ও বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে যথাযথ সংস্কারের অভাবে ব্রিজের উপরিভাগের কংক্রিট ও ঢালাই উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পাশের রেলিংগুলোতেও ক্ষয় ও ভাঙনের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন, পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল ও স্থানীয় সাধারণ মানুষ চলাচল করলেও ব্রিজের এই বেহাল অবস্থা এখন এলাকাবাসী ও চালকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের মাঝামাঝি অংশে ঢালাই সরে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। এমনকি ক্ষয়প্রাপ্ত অংশে রডের আভাসও চোখে পড়ছে, যা ব্রিজের কাঠামোগত দুর্বলতা ও দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে। এর পাশাপাশি ব্রিজের দুই পাশের রেলিংয়ের নিচের ও মাঝের অংশে কংক্রিট খসে পড়ে বেশ কিছু জায়গা ভেঙে গেছে। যানবাহন চলাচলের সময় হঠাৎ গর্তে চাকা পড়ে গেলে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে, বিশেষ করে রাতের বেলায় বা কম দৃশ্যমানতার সময় মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদের জন্য এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। কাজিরবাজার এলাকার বাণিজ্যিক গুরুত্ব এবং আশপাশের গ্রামগুলোর মানুষের যাতায়াতের কথা বিবেচনা করলে এই সড়কটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ।
নবীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং যাত্রী নিয়ে যানবাহন এই পথে কাজিরবাজারে যাতায়াত করে। ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় ভাঙন ও গর্তের আকার ধীরে ধীরে আরও বড় হওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত মেরামত না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পথচারী ও চালকরা।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীদের দাবি, জনদুর্ভোগ লাঘব এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্রিজটির সংস্কার কাজ হাতে নেয়। ব্রিজের গর্ত ভরাট করে নতুন করে ঢালাই দেওয়া এবং ক্ষতিগ্রস্ত রেলিংগুলো দ্রুত পুনর্র্নিমাণ ও মেরামত করা হলে এই পথে যাতায়াত আবারও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com