রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের নবীগঞ্জে পুলিশের অভিযান ॥ ৫ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার প্রাণকেন্দ্র শেরপুর রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানের শার্টারের তালা কেটে ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে চুরির দৃশ্য এবং এক চোরের অবয়ব ধরা পড়লেও এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. সামছু মিয়া নবীগঞ্জ বাজারের শেরপুর রোডস্থ ‘ঢাকা স্যানিটারি অ্যান্ড টাইলস’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। প্রতিদিনের ন্যায় গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ব্যবসায়ী সামছু মিয়া দোকানের কার্যক্রম শেষ করে তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন ১৯ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে কর্মনি সরকার দোকানে গিয়ে দেখতে পান শাটারের তালা কাটা। ভেতরে প্রবেশ করে তিনি দেখেন দোকানের অনেক মালামাল নেই এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দোকানের মালিক সামছু মিয়া। এরপর তিনি দোকানে স্থাপিত মোবাইল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন।
ফুটেজে দেখা যায়, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৫৪ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক চোর রাতের আঁধারে শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায়, চোরটি দোকান থেকে ২০০ কার্টুন মেটালের মাল (তানভীর, শরীফ কোম্পানির) নিয়ে যাচ্ছে, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, চোরটির পরনে ছিল চেকের লুঙ্গি, কালো টি-শার্ট এবং মাথায় সাদা ক্যাপ। তার গায়ের রঙ কালো এবং আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দসহ আশপাশের ব্যবসায়ীদের জানানোর পর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২০ নভেম্বর নবীগঞ্জ থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং সিসি ক্যামেরায় দৃশ্যমান চোরসহ জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com