বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বশির মিয়ার মৃত্যু ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা বশির মিয়া আর নেই। গতকাল মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বীর মুক্তিযোদ্ধা বশির মিয়া উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়ের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি শাহ মুস্তাকীন আলী, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা বশির মিয়াকে সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বশির মিয়ার অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক মানুষ। মরহুমের জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com