স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৪ ছিচকে চোরকে আটক করেছে সদর থানা পুলিশ। গত রবিবার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, তারা লোহা ও পানির মোটর ট্যাবসহ বিভিন্ন সামগ্রী চুরি করে আসছে। তাদের কারণে শহরবাসী অতিষ্ট। এ অভিযান নিয়মিত চলবে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।