স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিরাকান্দি এলাকা থেকে জাকির হোসেন (২০) নামের রিভলবারসহ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৯টায় স্থানীয় লোকজন যুবককে আটক করে সদর থানায় ফোন দিলে ওসি (তদন্ত) সফিকুল ইসলাম, এসআই ধ্রুবেশ চক্রবর্তীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
কিন্তু থানায় নিয়ে আসার পর জানা যায়, এটি খেলনার রিভলবার। আটক জাকির বানিয়াচং উপজেলার মোহনপুর গ্রামের আলা উদ্দিনের পুত্র। বর্তমানে সে গরু বাজারে বসবাস করে চুরি, ছিনতাইসহ অপরাধ করে যাচ্ছে।
গতকাল ওই এলাকার ভেতরে জনৈক মহিলাকে খেলনা রিভলবার দেখিয়ে ছিনতাই করার সময় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাকির থানায় ছিল।