সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৬তম ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল (২২ নভেম্বর) রবিবার বিকাল ৩ টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের যানজট বিবেচনায় লাল পতাকা মিছিলটি স্তগিত করা হয়।
বাসদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন। আরো বক্তব্য রাখেন বাসদ সিলেট বিভাগীয় সমন্বয় কমরেড আবু জাফর, বাসদ হবিগঞ্জ জেলার সিনিয়র সদস্য কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, জাকসুর সাবেক জিএস, অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি কমরেড পীযুষ চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠক জাফর আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টে হবিগঞ্জ জেলার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা সামছুর রহমান বাসদ নবীগঞ্জ উপজেলার আহ্বায়ক চৌধুরী ফয়সল সুয়েব, বাসদ বানিয়াচং উপজেলার আহ্বায়ক এ আর সি কাওছার, সাবেক ইউপি মেম্বার আশ্রব উল্লাহ প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন সিপিবি হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি কমরেড হাবিবুর রহমান, আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলার সহ-সভাপতি এডভোকেট মূরলী ধর দাস, বাসদ হবিগঞ্জ জেলার সাবেক সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ হবিগঞ্জ জেলার সিনিয়র সদস্য ফয়সল আহমেদ, মোশারফ হোসেন খাঁন শান্ত, আয়কর আইনজীবী পিনাক রঞ্জন দেব, লোকমান আহমেদ। সমাবেশে প্রধান বক্তা কমরেড রাজেকুজ্জামান বলেন, ‘সমাজতন্ত্র-সাম্যবাদই মানবমুক্তির একমাত্র পথ’, এই মতাদর্শকে ধারণ করে ১৯৮০ সালের ৭ নভেম্বর বাসদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিন থেকে শোষিত-বঞ্চিত, শ্রমজীবী, মানুষের দাবির পক্ষে আন্দোলন সংগ্রাম করে আসছে। রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ফলে রাশিয়া ১৫ বছরের মধ্যেই ক্ষুধা, দারিদ্র, নিরক্ষর, পতিতাবৃত্তি, বেকারত্ব ও ভিক্ষুক মক্ত দেশ হিসেবে ঘোষাণা দিয়েছিল। ’২৪-এর গণ অভ্যুত্থান ও ’২৬-এর নির্বাচনের পর দেশ আগের যে-কোনো সময়ের চেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে। দেশ এক সাম্রাজ্যবাদের কবল থেকে আরেক সাম্রাজ্যবাদের কবলে পরেছে। একদিকে পুঁজিবাদী দুঃশাসন, শোষণ ও নিপীড়নে মানুষের জীবন ওষ্ঠাগত, অন্যদিকে সাম্রাজ্যবাদী আগ্রাসন আগের যে-কোনো সময়ের চেয়ে আগ্রাসী রূপ নিয়েছে। শেখ হাসিনা দিল্লির কাছে নতজানু হয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। ড. ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি করে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে গেছে, বিএনপি সরকার তা বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে। এতে দেশের শিল্প, কৃষি ও ওষুধশিল্প ধ্বংস হবে, জ্বালানির দাম বাড়ছে, জ্বালানি-নিরাপত্তা হুমকিতে পড়েছে। বিএনপি সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুৎ ও জ্বালানির দাম দফায় দফায় বাড়াচ্ছে। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়ে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। শেখ হাসিনা পতেঙ্গা টার্মিনাল, ড. ইউনূস লালদিয়া ও পানগাঁও টার্মিনাল এবং বর্তমানে বিএনপি সরকার নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়েছে। এর প্রতিবাদে বাসদ সহ বামপন্থি দলগুলো ও বন্দর শ্রমিকেরা আন্দোলন করলেও, পার্লামেন্টের তথাকথিত বিরোধী দল জামায়াত-এনসিপি প্রতিবাদ না করে নীরব থেকে এই লুটপাটকে সমর্থন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com