সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত শিবপুর (ঘাঘটিয়া) গ্রামে মুরগি নিয়ে মারামারিতে গুরুতর আহত হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম ছোওয়াব মিয়া ওরফে সইদা (৪৫)। তিনি লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের শিবপুর (ঘাঘটিয়া) গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টায় ছোওয়াব মিয়া ওরফে সইদার বসতবাড়ির সামনে একই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু কালাম মিয়া (৪৫) গংদের সঙ্গে মুরগি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে সইদা মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com