সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে হবিগঞ্জে এসেছেন বিজ্ঞ দুই বিচারক মোঃ আতোয়ার রহমান ও ইউসুফ আব্দুল্লাহ সুমন। আগামী সোমবার ও বুধবার তারা আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
গতকাল রবিবার সন্ধ্যায় বিজ্ঞ দুই বিচারক হবিগঞ্জে এসে পৌঁছান। এ সময় হবিগঞ্জের বিভিন্ন আদালতে কর্মরত বিচারকরা তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। আদালত সূত্রে জানা গেছে, আগামী সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিয়মিত কার্যক্রম চলবে। এ সময় বিজ্ঞ দুই বিচারক আদালতের বিভিন্ন শাখা ও কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিচারিক কার্যক্রমের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করবেন।
তাদের এ পরিদর্শন আদালতের বিচারিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিদর্শনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com